শিরোনাম
সংবাদদাতা, নরসিংদী | ০৭:৪৭ পিএম, ২০২০-১১-০৪
আজ বুধবার (৪ নভেম্বর) সকালে নাটাব নরসিংদী জেলা শাখার উদ্যোগে যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা শহরের চিয়াংরাই চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) নরসিংদী জেলা শাখার সভাপতি রতন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর সিভিল সার্জন ডা: মোহাম্মদ নুরুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সৈয়দ আমিরুল হক শামীম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সংবাদপত্র পরিষদ এর সভাপতি মো: হারুন অর রশিদ। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: নাসির আল ইসলাম, দৈনিক নরসিংদীর কাগজের সম্পাদক এম.এ আউয়াল, ব্র্যাক এর নরসিংদী জেলা সমন্বয়কারী মো: মিজানুর রহমান এবং টোবাকো প্রজেক্ট কন্ট্রোল নাটাব এর প্রজেক্ট ম্যানেজার মো: ফিরোজ আহমেদ প্রমুখ। সভায় বক্তাগণ যক্ষ্মা প্রতিরোধে সামাজিক জনসচেতনতা গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং পাশা-পাশি এ বিষয়ে সাংবাদিকদের ব্যাপক প্রচার করার জন আহ্বান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন নাটাব নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র দাস।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited